বিদেশি দক্ষ অপারেটরের মাধ্যমে চট্টগ্রামের স্থবিরতা দূর করা হচ্ছে

বিদেশি দক্ষ অপারেটরের মাধ্যমে চট্টগ্রামের স্থবিরতা দূর করা হচ্ছে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সম্ভাবনাময় মেরিন খাতকে সরকার কোনোভাবেই বিনা পদক্ষেপে, বিনা যত্নে, বিনা চেষ্টায় ব্যর্থ হতে দিতে চায়না। সরকার মেরিন খাতের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। তাই এই খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সরকারকে জানালে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের মেরিনাররা আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দায়িত্বশীল ও দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব সামুদ্রিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বাইরে গিয়ে আমাদের নাবিকেরা যখন চাকরির পর জাহাজে উঠতে চান, সেখানে ভিসাগত কিছু সমস্যা তৈরি হয়। বিষয়টি ইতোমধ্যে আমি জেনেছি এবং তা দ্রুত সমাধানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তাও বলেছি। এই প্রতিবন্ধকতাগুলো আমরা যেকোনো মূল্যে দূর করতে চাই।’

তিনি বলেন, বিশ্বের ৮০০ কোটি মানুষের অর্থনৈতিক গতিশীলতা ও বাণিজ্য নির্ভর করছে মাত্র ১৮ থেকে ২০ লাখ মানুষের পারফরম্যান্সের ওপর। এই সাড়ে ১৮ লাখ সমুদ্রগামী মানুষের প্রচেষ্টায় বিশ্বের প্রায় ৯০ শতাংশ বাণিজ্য পরিচালিত হয়। ফলে এই খাতে নজরদারি, মনোযোগ এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ আরও অনেক বাড়াতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ, বিদেশী অপারেটরদের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের স্থবিরতা দুর করা হচ্ছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সেই সাথে শতভাগ সম্ভাবনা থাকার পরও মেরিটাইম সেক্টর শতভাগ বিকশিত হয়নি।কিছু অসঙ্গতি চিহ্নিত করে সেগুলো দুর করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এর আগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ মেরিন একাডেমি ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল সামুদ্রিক নীতিমালা ও আন্তর্জাতিক অঙ্গীকারকে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, দক্ষ, টেকসই ও উৎকর্ষভিত্তিক মেরিটাইম খাত গড়ে তোলা।

বৃহস্পতিবার সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে মেরিন একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে বাদ্য যন্ত্রের তালে, তালে শুরুতেই মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব।সেই সাথে দিবসটি উপলক্ষে ক্যাডেট কর্তৃক প্রধান অতিথিকে গার্ড অব অনার, র‍্যালি, বেলুন উড্ডয়ন, রিক্রেশান হিল এ বৃক্ষরোপণ এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ সরোয়ার জামাল নিজাম বলেন, মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো এবং কার্যকর আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গোপসাগরের সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে। সেই সাথে দক্ষ ও প্রশিক্ষিত মেরিটাইম জনশক্তি যেমন গড়ে তুলতে হবে তেমনি আর্ন্তজাতিক মানের শিক্ষার মাধ্যমে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।এ একাডেমীর প্রতিটি ক্যাডেট দেশের প্রতিনিধিত্ব করবে বলে জানান বক্তারা।