সূর্যাস্তের পরই দেখা যাবে ‘হারভেস্ট মুন’

সূর্যাস্তের পরই দেখা যাবে 'হারভেস্ট মুন'

হারভেস্ট মুন হলো শরতের প্রথম পূর্ণিমার চাঁদ। ফসল সংগ্রহের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এ পূর্ণিমার চাঁদ দেখা যাবে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সূর্যাস্তের পর। শরৎকালের প্রথম পূর্ণিমার চাঁদের বিশেষত্ব হলো এ চাঁদ সাধারণ চাঁদের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বাংলাদেশসহ ভারত ও আশপাশের অঞ্চলে সূর্যাস্তের পর পূর্ব আকাশে দেখা মিলবে এ পূর্ণিমার চাঁদের। দিগন্তের কাছে ওঠার সময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় বড়, উজ্জ্বল কিংবা লালচে-কমলা দেখাতে পারে। তবে চাঁদ ওঠার সময় এটিকে অনেক সময় হলুদ, কমলা কিংবা লালচে দেখায়। এ সময় আলোর নীল তরঙ্গদৈর্ঘ্য বেশি বিক্ষিপ্ত হয়। তাই আকাশে হলুদ, কমলা ও লাল রঙের আলো তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হয়।

প্রসঙ্গত, হারভেস্ট মুন সবসময় সেপ্টেম্বরে হয় না। কারণ এটি শরৎ বিষুবের সবচেয়ে কাছের পূর্ণিমাকে নির্দেম করে। তাই কোনো কোনো বছর এটি সেপ্টেম্বরে আবার কোনো বছর এটি অক্টোবরে দেখা যায়।