সাইবার সুরক্ষা আইন বিষয়ে সরকার কোন ভুল করবে নাঃ ডা জাহেদ

সাইবার সুরক্ষা আইন বিষয়ে সরকার কোন ভুল করবে নাঃ ডা জাহেদ

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের মতো কোনো কাজ করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী: বিজেসির পর্যালোচনা ও প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জানার্লিস্ট সেন্টার।

আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা জাহেদ বলেন, এই সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস রাখে। তাই সরকারের উপদেষ্টাসহ যে কারো পদত্যাগের দাবিও জানাতে পারে জনগণ।

তিনি আরও বলেন, মানুষকে অত্যাচার করে গণতান্ত্রিক সরকারের কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী বলেছেন ‘মিডিয়ার সঙ্গে সংঘাত তৈরি করে আমার কোনো লাভ নেই।’ এই সরকার চমৎকার সরকার। অন্তত এই সরকার কোনো ভুল করবে না।

আলোচনায় অংশ নিয়ে অন্য বক্তারা সাইবার সুরক্ষা আইনের সীমাবদ্ধতার জায়গাগুলো তুলে ধরেন। পাশাপাশি আইনটি এমনভাবে সংশোধন করতে হবে যাতে এটি প্রকৃত সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর হয়, কিন্তু বৈধ মতপ্রকাশকে অপরাধে পরিণত না করে, এমন সুপারিশও করেন তারা।

আলোচনায় সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর বিষয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সুনির্দিষ্ট পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছে।