যেখানেই দখল সেখানেই উচ্ছেদঃ ডিএনসিসি প্রশাসক

যেখানেই দখল সেখানেই উচ্ছেদঃ ডিএনসিসি প্রশাসক

জনমানুষের যাতায়াত সহজ করার জন্য এখন থেকে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানেই দখল সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শেওড়াপাড়ায় ডেঙ্গুর লার্ভা ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ পরিচ্ছন্নতা উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি জানান, কোনো বাসা বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জণগণের সেবা দেয়া আমাদের দায়িত্ব মন্তব্য করে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনা করা সবার দায়িত্ব। যেকোনো সময়ের তুলনায় বর্জ ব্যবস্থাপনা অনেক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ কর্মসূচি হাতে নেয়ে হয়েছে।

তিনি বলেন, ফুটপাতে অবৈধভাবে যারা ব্যবসা করছেন তাদের তিনবার উচ্ছেদ করা হয়েছে। এখন কিছুটা নিয়ন্ত্রণ আছে। জণগণের কথা ভেবে আমরা আর কোনো নোটিশ দেব না।

ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হলে আমরা প্রতিরোধ করতে পারব। আমরা ইতোমধ্যে অনেক জায়গায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। যাদের বাসায় বা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।