ছাত্রদের ভূমিকা চব্বিশে জাতি দেখেছেঃ ড. আব্দুল মঈন খান

ছাত্রদের ভূমিকা চব্বিশে জাতি দেখেছেঃ ড. আব্দুল মঈন খান

দেশের আর্থ সামাজিক উন্নয়নে ছাত্রদের ভূমিকা ’২৪ এর গণ অভ্যুত্থানে জাতি দেখেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতা উল্লেখ করে ছাত্রদের এখন থেকেই ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান ড. মঈন খান।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।