প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) থাইল্যান্ড যাচ্ছেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. রেজাউল হক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এই বিদেশ গমন ও অবস্থানকালে অথবা তিনি দেশে ফিরে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের প্রবীণতম বিচারক হিসেবে বিচারপতি মো. রেজাউল হক বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
