ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দফতরের এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে আরও দুইজন পুলিশ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
