কক্সবাজারের উন্নয়ন নিয়ে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, কক্সবাজার ঐতিহ্যগত ও পরিচয় দেয়ার মতো ঠিকানা। কক্সবাজারকে আন্তর্জাতিকমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে প্রক্রিয়াধীন আছে।
শনিবার (সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।
কক্সবাজারের পর্যটন, উন্নয়ন যেন বিকশিত করতে না পারে সেজন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, কক্সবাজার নিয়ে সরকার বিপদের মধ্যে আছে। কোনো উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা হাতে নিলেই একটি সংস্থা আদালতের দ্বারস্থ হয়। পরে আদালতের আদেশকে অন্যায়ভাবে ব্যবহার করে বার বার উন্নয়নকে বাধাগ্রস্ত করে যাচ্ছে। ’
প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার সকালে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন যান। সেখানে পৌঁছে তিনি প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড ঘুরে দেখেন।
এসময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি আধুনিক ও পরিবেশ সম্মত প্রকল্প। প্রকল্পের নিত্যদিনের বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনকে বৃহৎ পরিসরে রূপ দিতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ সহ মন্ত্রণালয়, প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




