স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার শূন্য পদে নিয়োগ

স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার শূন্য পদে নিয়োগ

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার শূন্য পদে নিয়োগের জন্য ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট দুটি পদে ৫ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন শূন্য পদের সংখ্যা ৪ হাজার ৭০০টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বা সমমানের ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৩০০টি সহকারী ডেন্টাল সার্জন শূন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমবিবিএস বা বিডিএস সমমানের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ, অর্থাৎ ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে তাঁদের সব লিখিত পরীক্ষা সম্পূর্ণরূপে শেষ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *