পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বিভিন্ন প্রকল্পের মেয়াদ বার বার বাড়ানো হচ্ছে, যা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) যাচাই করছে। এখন থেকে কোনো প্রকল্পের সময় বৃদ্ধি অযৌক্তিক হলে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আর্থিক খাত সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। কেউ যাতে অনিয়ম করে পার না পায়, সে জন্য ডিজিটাল মনিটরিং সিস্টেম থাকবে। ওয়ান সিটিজেন ওয়ান ওয়ালেট ও একটি নম্বরের অধীনে আনতে কাজ করছে সরকার।
