প্রতিহিংসার কারনে বৈষম্যের শিকার হয়েছে কোরিয়ান ইপিজেড | Kontho

প্রতিহিংসার কারনে বৈষম্যের শিকার হয়েছে কোরিয়ান ইপিজেড

প্রতিহিংসার কারনে বৈষম্যের শিকার হয়েছে কোরিয়ান ইপিজেড

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দিনের সফরে রাতে সিউলের উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে শেখ হাসিনার আমলে কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ না বাড়ানোর অভিযোগ তুলে আওয়ামী লীগের নীতির সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত কিম জি জুন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, সফরে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা হবে। হুমায়ুন কবিরের দাবি, বিএনপি সরকারের সময়ে উদ্যোগ নেয়া হয়েছিল বলেই আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার কারণে কোরিয়ান ইপিজেডটিকে গুরুত্ব দেয়নি।

এ সময় যুক্তরাজ্যে শেখ হাসিনা ও তার ছেলের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেয়ার বিষয়ে দেশটিকে প্রয়োজনে জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজেকে, দলকে ও পরিবারকে ধ্বংস করেছেন।