জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী স’শ’স্ত্র গোষ্ঠী হা’মা’স।
হা’মা’স বলেছে, নেতানিয়াহুর ভাষণ ছিল ‘মিথ্যায় পরিপূর্ণ’। গা’জা’য় ই’স’রা’ই’লে’র কর্মকাণ্ডকে গ’ণ’হ’ত্যা হিসেবে অস্বীকার করে নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন, তা জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন ও নথির সঙ্গে সাংঘর্ষিক বলেও জানিয়েছে সংগঠনটি।
হামাসের বক্তব্য অনুযায়ী, গা’জা’য়’ ই’স’রা’ই’লে’র সামরিক অভিযান নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা নেতানিয়াহুর বক্তব্যের বিপরীত চিত্র তুলে ধরে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে নেতানিয়াহু তার ভাষণে ই’স’রা’ই’লে’র বিরুদ্ধে গ’ণ’হ’ত্যা’র অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে হা’মা’সে’র দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ই’স’রা’ই’লে’র কর্মকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনগুলোতেই এসব অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে।
হা’মা’স আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজায় চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ও নথিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং ফিলিস্তিনিদের ওপর ই’স’রা’ই’লি হা’ম’লা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
সূত্র: আল জাজিরা
