বিরোধীদল লংমার্চ ও হুমকির রাজনীতি দিয়ে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতি দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি সংসদকে সকল রাজনৈতিক দলের উন্নয়নের এবং সবকিছুর কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী অভিযোগ করেন, সংসদের বাইরে বিরোধী দল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কিন্তু বিএনপি শাসন নয়, সেবা করতে চায়। তাই বিরোধী দলকে নাশকতার পথ ছেড়ে সংসদে ভুলত্রুটি ধরিয়ে দেয়ার আহ্বান জানাই।
