ভারতের পর্যটক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ | Kontho

ভারতের পর্যটক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ

ভারতের পর্যটক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশটিতে প্রায় ৬ লাখ ৯১ হাজার বিদেশি পর্যটক গেছেন। গত বছরের একই মাসের (প্রায় ৬ লাখ ২৫ হাজার) তুলনায় এই সংখ্যা ১০.৬ শতাংশ বেশি।

আগস্টে ভারতের পর্যটক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। এ মাসে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি। খবর এনডিটিভি’র।

চীনের পর্যটকদের ক্ষেত্রেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগস্টে দেশটি থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, যা ২০২৫ সালের আগস্টের তুলনায় দ্বিগুণেরও বেশি।

তবে প্রথাগত পশ্চিমা বাজারগুলো থেকে প্রবৃদ্ধির গতি ছিল অনেকটাই মন্থর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—উভয় দেশ থেকেই পর্যটক যাওর হার বছরওয়ারি বেড়েছে ৩ শতাংশের কাছাকাছি।

কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে পর্যটক যাওয়ার গতি তুলনামূলক ভালো ছিল। এসব দেশ থেকে প্রবৃদ্ধি হয়েছে ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে।