আশা করি জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবেঃ আনোয়ারুল ইসলাম

আশা করি জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবেঃ আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চিন্তা করছে কমিশন। পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন, তাই এই সময়ে নির্বাচন করা কঠিন।

আশা করি, পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয় এমন কোনো নজির নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন।