তারিক আহমেদ সিদ্দিককে দুদকের তলব | Kontho

তারিক আহমেদ সিদ্দিককে দুদকের তলব

তারিক আহমেদ সিদ্দিককে দুদকের তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুদক। বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের মামলায় তাকে ডাকা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী ৭ অক্টোবর তাকে তলব করে পাঠানো এ নোটিশ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার বাসার ঠিকানায় ঝুলিয়ে দিয়েছেন দুদকের প্রতিনিধিরা।

এর আগে, ২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক সিদ্দিকসহ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ১৯ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছিল সংস্থাটি।

এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সম্প্রসারণে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলা রয়েছে একটি।