যারা গোপনে নাশকতার ছক করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অতীতের মতো রাজনৈতিকভাবে মোকাবেলা কথা বলে রাস্তায় মারামারি করা হবে না। আইনগতভাবেই তাদের মোকাবেলা করা হবে।
আন্দোলনের মুখে ফ্যাসিস্ট পালিয়েছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অধিকার আদায় করে দেশ এগিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র।
