কয়েক বছর বিদেশে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আগামী আসরের খেলোয়াড় নিলাম বসবে গোয়ায়। ডিসেম্বরের মাঝামাঝি, সম্ভাব্য ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে এটি আয়োজনের পরিকল্পনা করেছে বিসিসিআই।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তবে নিলামের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
গত তিন বছর আইপিএলের নিলাম ভারতের বাইরে হয়েছে। দু’বার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে এবং একবার সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা হয়। এবার অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই নিলাম ভারতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
নিলামের জন্য পাঁচতারকা মানের এমন ভেন্যু চেয়েছিল বিসিসিআই, যেখানে ১০ দলের প্রতিনিধিদলসহ শতাধিক অতিথির থাকার ব্যবস্থা থাকবে। গোয়ায় এমন একটি হোটেল পাওয়া গেছে বলে জানা গেছে।
গোয়ায় এর আগে ২০০৯ সালে আইপিএলের নিলাম হয়েছিল। সেই নিলামে কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফকে রেকর্ড দামে কেনা হয়েছিল। বাংলাদেশের মাশরাফিকেও ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।