হোয়াইট হাউসকে অবিলম্বে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো-এর সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল পুনর্বহালের নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক। তিনি বলেছেন, সম্ভাবনা আছে যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেয়া এই পদক্ষেপ সাংবিধানিকভাবে সাংবাদিকদের যথাযথ আইনি প্রক্রিয়ার (ডিউ প্রসেস) অধিকার লঙ্ঘন করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে জরুরি শুনানি শেষে মার্কিন জেলা বিচারক টিমোথি কেলি এই আদেশ দেন। তার আদেশটি দুই সপ্তাহের জন্য কার্যকর থাকবে।
গত শনিবার হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশের অনুমতি না দেয়ার পর ওই তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। প্রশাসন চিঠিতে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেছিল। তবে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করার পর এসব চিঠি পাঠানো হয়।
বিচারক কেলি তার আদেশে লেখেন, “হার্ড পাস বাতিলের আগে বাদীপক্ষকে নোটিশ দেওয়া এবং নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে বিবাদীরা কোনো বিরোধিতা করেনি।”
২০১৮ সালের একটি মামলাতেও বিচারক কেলি একই ধরনের যুক্তি দিয়েছিলেন। সে সময় ট্রাম্প প্রশাসন তৎকালীন সিএনএন-এর হোয়াইট হাউস প্রতিবেদক জিম অ্যাকোস্টার প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করেছিল।