বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ছে। এক সপ্তাহ ও এক মাসের ব্যবধানে বিটকয়েন, ইথার, বাইন্যান্স ও সোলানার দরে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সোলানার দাম।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববাজারে বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ৮৫ হাজার ৪৮৯ ডলারে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।
অন্যদিকে, ইথারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৫ ডলারে। এক সপ্তাহের ব্যবধানে ইথারের দাম বেড়েছে ১৩ দশমিক ৯৭ শতাংশ। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ১০ দশমিক ৯৪ শতাংশ।
বাইন্যান্সের দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে এক বাইন্যান্সের দাম ৭৮৯ ডলার। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ১২ দশমিক ৭৫ শতাংশ।
তবে সবচেয়ে বেশি বেড়েছে সোলানার দাম। বর্তমানে এক সোলানার মূল্য দাঁড়িয়েছে ১১৬ দশমিক ৭২ ডলার। এক সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। আর এক মাসের ব্যবধানে বেড়েছে ২২ দশমিক ১৩ শতাংশ।
বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সির চাহিদা ও বিনিয়োগকারীদের বাজারে সক্রিয়তার প্রভাবে প্রধান ডিজিটাল মুদ্রাগুলোর দরে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
