মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক জানালেন স্ক্যালোনি

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক জানালেন স্ক্যালোনি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তার উত্তরসূরি হিসেবে নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। মেসি জাতীয় দল ছাড়ার পর আর্জেন্টিনার আর্মব্যান্ড উঠবে ক্রিস্তিয়ান রোমেরোর হাতে—বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

নতুন আন্তর্জাতিক চক্রে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এসব ম্যাচের প্রস্তুতির মাঝেই স্ক্যালোনি জানিয়েছেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক ছিলেন রোমেরো। তাই নেতৃত্বের জন্য তাকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন তিনি।

২৮ বছর বয়সি রোমেরো এরই মধ্যে তিন ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৫ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন তিনি। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষেও অধিনায়ক ছিলেন।

রক্ষণ সামলানোর পাশাপাশি সতীর্থদের সংগঠিত করার ক্ষমতাই মেসির পর রোমেরোকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে দিয়েছে।