সাম্প্রতিক মব স/ন্ত্রা/স দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত সেক্রেটারি জানান, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে জাতি উদ্বিগ্ন। যারা দেশব্যাপী সহিংসতা – চাঁদাবাজির জন্ম দিচ্ছে সরকার তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।
এসময় জুলাই যোদ্ধাদের ওপর ক্রমাগত হা/ম/লা/র ঘটনায় উদ্বিগ্নতা ও নিন্দা প্রকাশ করেন তিনি৷
