ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাজা দেয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশের অস্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত তাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত। আশা করছি, বাংলাদেশের অস্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত তাকে ফেরত দেবে।
এ ছাড়া, গণমাধ্যমসহ সবার অজান্তে ভারতের গোয়েন্দা প্রধান অজিত দোভালের বাংলাদেশ সফর নিয়ে কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
এ সময় তিনি আরও জানান, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে পারমাণবিক চুক্তি হয়েছে, তার প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর পড়বে না। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় রাশিয়া থেকে ইউরেনিয়াম না আসার বিষয়ে কোনো তথ্য নেই।
