বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন ফেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিনকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর ব্যবসা-বাণিজ্য, পর্যটন, জনগণের সঙ্গে সম্পর্কের নতুন যুগান্তকারী আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে ঝাও জুনমিন বলেন, দুই দেশের মধ্যে কল্যাণকর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ-চীন একসঙ্গে কাজ করা উচিত। যাতে ঐতিহ্যবাহী সম্পর্ক কল্যাণকর সম্পর্কে রূপ নিতে পারে।
