জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করা কেন বাধ্যতামূলক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর দ্বৈত বেঞ্চে এ রুল দেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। কোনো মাদকাসক্ত ব্যক্তি নির্বাচনে যাতে অংশ নিতে না পারেন সেজন্য এই রিটটি করেন আইনজীবী ইসরাত জাহান অমি।
রিটে নির্বাচনী বিধিমালা সংশোধন করে সরকারি হাসপাতাল বা সার্টিফাইড ল্যাবরেটরি থেকে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কথা উল্লেখ করেন।
