মিরপুরের রাড্ডা স্বাস্থ্য সেবা কেন্দ্রে হামলার ঘটনায় বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৭ সেপ্টেম্বর) টিকাকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন নারী সংসদ সদস্যের নাম এসেছে। আমরা এখনো তার সংশ্লিষ্টতা পাইনি। দলীয়ভাবেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। তবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন মহল থেকে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে আমিনুল ইসলাম বলেন, এই ঘটনা কখনোই কাম্য নয়। ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে ৯ জন গ্রেফতার হয়েছে। যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
এ সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) আগামীকাল থেকে স্বাস্থ্য সেবা কেন্দ্রটির সংস্কার শুরু হবে বলেও জানান তিনি।




