রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানিভবনে ‘বিশ্ব নদী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমাদের কপের কাছে যেতে হবে, ডিমান্ড দেখাতে হবে তাদের বুঝাতে হবে হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আমাদের পাওনা। শুধু রাজনীতি, মিছিল মিটিং করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করলে হবে না পরিবেশকে বাঁচাতে হবে বলেও জানান তিনি।
পানিমন্ত্রী এ্যানি বলেন, বিশ্ব পরিমন্ডলে আমাদের ডিমান্ড তুলে ধরতে না পারলে আমরা পিছিয়ে পড়বো।
তিনি বলেন, গ্রামাঞ্চলে গেলে একটা ডিপ টিউবওয়েলের জন্য আকুতি থাকে সাধারণ জনগণের। এদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার দিনদিন নিচে নেমে যাচ্ছে এর জন্যই সারফেস ওয়াটারের দিকে মনোযোগ। আর এজন্য ২০০০০ কি.মি. খাল খনন। সামাজিক আন্দোলনকে সরকারের একার পক্ষে এগিয়ে নেয়া সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, খাল খনন করতে গিয়ে আমরা প্রকৃত খাল খনন করছি কিনা।
মন্ত্রী বলেন, সারা বাংলাদেশে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। আগামী প্রজন্মের চাহিদাকে ফুলফিল করে নতুন বাংলাদেশ গঠন করবো।
রাষ্ট্রে এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে মন্ত্রণালয় চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। একটা ধ্বংসস্তূপের মাঝে রাষ্ট্র পরিচালনা করছি। অর্থ আদায় করতে হলে লড়াই সংগ্রাম ও ডিমান্ডের মাধ্যমে আনতে হবে বলেও জানান পানিসম্পদ মন্ত্রী।




