ডিএনসিসি কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক | Kontho

ডিএনসিসি কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক

ডিএনসিসি) কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এবার মশা নিধনে ভেজাল ওষুধ সরবরাহসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গুলশানে ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগে অভিযান শুরু করে। সেখানে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছে সংস্থাটি।

অভিযোগে বলা হয়েছে, মিজান চক্র উত্তর সিটি করপোরেশনে কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কীভাবে দক্ষিণ সিটি করপোরেশনে কাজ করছে তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ঠিকাদারি কাজে অনিয়ম ও বর্তমানে সঠিক ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না, তাও যাচাই-বাছাই করছে দুদকের আভিযানিক দল।

এ ছাড়া বাসাবাড়ি থেকে ময়লা-বর্জ্য সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ে সিটি করপোরেশনের যোগসাজশসহ বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ করা করছে।