ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ঝোপঝাড় ও বসতবাড়ির আশপাশের এলাকা পরিচ্ছন্ন এবং জমে থাকা পানি সরিয়ে ফেলতে সকলকে তাগিদ দেন।

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার পাশাপাশি সর্তক থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মশার প্রজননস্থল ধ্বংস করা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।