সংবিধানের মৌলিক সংশোধনে হবে গণভোট

সংবিধানের মৌলিক সংশোধন হলে গণভোট হবে। সংবিধান সংশোধন বিষয়ক তৃতীয় বৈঠকে সম্পর্কিত বিশেষ কমিটির পক্ষ থেকে গণমাধ্যম ব্যক্তিত্বদের এ কথা জানানো হয়।


রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত জানতে বৈঠক শুরু হয়।


প্রায় দুই ঘণ্টার বৈঠকে সংবিধান সংশোধন ইস্যুতে সরকারের বক্তব্যও জানতে চান গণমাধ্যম ব্যক্তিত্বরা।


বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি। তিনি সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তনে গণভোট করতে হয়। সেরকম মৌলিক পরিবর্তন আনা হলে গণভোট হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি।


এ সময় তিনি আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে, সরকারি নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *